ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

এইট পাস-মেট্রিক ফেল দিয়ে দেশের উন্নয়ন হয় না : প্রধানমন্ত্রী

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: বিএনপির শীর্ষ নেতাদের প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এইট পাস আর মেট্রিক ফেল দিয়ে দেশ চললে, সেই দেশের উন্নতি হয় না।
শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত যুব মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপির সময় রিজার্ভ ছিল ২ দশমিক ৬ বিলিয়ন ডলার। আমরা ৪৮ বিলিয়ন পর্যন্ত নিয়েছিলাম। করোনাভাইরাসের টিকা কিনেছি, বিনিয়োগ করেছি, বিমান কিনেছি, নিজস্ব অর্থায়নে পায়রা বন্দর করেছি। এভাবে রিজার্ভ থেকে খরচ হয়েছে। ঘরের টাকা ঘরে থাকছে। দেশের জনগণের উন্নয়নে এই টাকা ব্যবহার করছি। অথচ ক্ষমতায় থাকতে বিএনপি দেশের উন্নয়ন করেনি, লুটপাট করেছে।
তিনি বলেন, বিএনপি কখনও কল্পনাও করতে পারেনি বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ হবে। আজকে অনলাইনে কেনাকাটা হচ্ছে, যুবকরা ফ্রিল্যান্সিং করছে। আমরা একশটি অর্থনৈতিক অঞ্চল করে দিয়েছি। পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক যখন দুর্নীতির অভিযোগ তুলেছিল আমরা চ্যালেঞ্জ করেছিলাম। পরে সেই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু করেছি।
আওয়ামী লীগ সভাপতি বলেন, আমরা এগিয়ে যাচ্ছি, আরও এগিয়ে যাব। বিদেশে বসে আমাদের এই অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। যারা বলছে, বাংলাদেশ শ্রীলঙ্কা হবে, তাদের মুখে ছাই পড়েছে।
এর আগে, বেলুন ও পায়রা উড়িয়ে এবং জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমাবেশের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। পরে প্রধান অতিথির আসন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।
Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

এইট পাস-মেট্রিক ফেল দিয়ে দেশের উন্নয়ন হয় না : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৭:০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২