ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ২১ লাখ ৩০ হাজার টাকার ইয়াবা ও চোরাচালানি সার আটক

দৌলতপুর,কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ২১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট ও ভারতীয় ডিএপি সার আটক করেছে।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন মিরপুর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী আলহাজ্ব বাস তল্লাশি করে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নম্বর-৬৩৮৫৩ হাবিলদার মো. নুরুজ্জামান। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ টাকা।

এছাড়াও একই দিনে দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৪৭/৭-এস থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বর্ডার পাড়া এলাকায় নিয়মিত টহল চলাকালে মালিকবিহীন অবস্থায় ১৫০ কেজি ভারতীয় ডিএপি সার আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নম্বর-৬৬৭৯২ নায়েক বুলবুল হাসান। আটককৃত সারের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
সব মিলিয়ে আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের মোট সিজার মূল্য ২১ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে সংরক্ষণ করা হয়েছে এবং চোরাচালানি সার কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ২১ লাখ ৩০ হাজার টাকার ইয়াবা ও চোরাচালানি সার আটক

আপডেট টাইম : ০৩:৩৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫