ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেনাডল ট্যাবলেটসহ আটক ৩

হেলাল মজুমদার, কুষ্টিয়া:
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে মোট ৮০ পিস ট্যাপেনাডল ট্যাবলেটসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। অভিযানে জনসমক্ষে ট্যাপেনাডল সেবনের সময় জনি পরামানিক (২৮) ও ওসমান পরামানিক (৩২) নামে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। জনি পরামানিক আরিফ পরামানিকের ছেলে এবং ওসমান পরামানিক আব্বাস পরামানিকের ছেলে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী উভয়কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. নাসিম।

একইদিন বিকেলে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের পশ্চিম বাহিরচর গ্রামে আরও একটি অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে আমজাদ হোসেনের ছেলে তসলেম উদ্দিন (৪২) কে ৮০ পিস ট্যাপেনাডল ট্যাবলেটসহ আটক করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর বাজারমূল্য আনুমানিক ২৪ হাজার টাকা বলে জানিয়েছে অধিদপ্তর।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খবির আহমেদ বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলার নম্বর ৩, তারিখ ৯/১০/২৫।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদক নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেনাডল ট্যাবলেটসহ আটক ৩

আপডেট টাইম : ০৯:৩২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫