ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

কুষ্টিয়ার ভেড়ামারার রায়টা বালুঘাটে   ফিল্মী স্টাইলে গুলিবর্ষণ কৃষক আহত

হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারা পদ্মা তীরে গ্রামবাসীর ওপর অতর্কিত গুলিবর্ষণ করেছে দূর্বৃত্তরা। এঘটনায় কৃষক আমিরুল ইসলামসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার রায়টা বালুঘাটে এঘটনা ঘটে। তবে যারা এ গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে তারা চিহ্নিত সন্ত্রাসী। রাজশাহী জেলার বাঘা উপজেলার আলাইপুর এলাকার বাসিন্দা।  পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার সকাল ১০টার দিকে হঠাৎ করেই স্পীডবোডে ১০/১২জনের সশস্ত্র সন্ত্রাসী ফিল্মী স্টাইলে কুষ্টিয়ার ভেড়ামারায় রায়টা বালুঘাট এলাকায় এসে গ্রামবাসীর ওপর অতর্কিত গুলিবর্ষণ করে। এতে রায়টা ফয়জুল্লাহপুর এলাকার কৃষক আমিরুল ইসলামসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত আমিরুল ইসলামকে প্রাথমিক ট্রিটমেন্টের জন্য  ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্যে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়।  বেশ কয়েকদিন ধরেই ভেড়ামারার পদ্মায় বালুবহনকারী নৌকা চলাচলে কৃষিজমিসহ নদীপাড়ে ব্যাপক ভাঙন সৃষ্টি হয়। এতে বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ভুক্তভোগীরা প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেয়। এতে ক্ষুব্ধ হন রাজশাহীর আলাইপুর এলাকার কতিপয় বালু ব্যবসায়ী। তারই জের ধরে এমন ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগীরা। এবিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, এরকম একটা ঘটনা ঘটেছে বলে জেনেছি। এতে আহতও হয়েছেন একজন। কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা   নেয়া হবে। এদিকে গুলিবর্ষণের ঘটনার পর রায়টা এলাকাবাসীর মধ্যে আতংক সৃষ্টি হয়।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

কুষ্টিয়ার ভেড়ামারার রায়টা বালুঘাটে   ফিল্মী স্টাইলে গুলিবর্ষণ কৃষক আহত

আপডেট টাইম : ১০:৪৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫