ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ফিরোজ কবির ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী ​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বাংলাদেশের সবার জন্য -জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কঠোর নজরদারি, গৌরনদীতে পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঘোড়াঘাটে পল্লী বিকাশ সহায়ক সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু” বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

কুষ্টিয়া দৌলতপুরে একুশের প্রথম প্রহরে পুষ্পার্ঘ্য অর্পণ

ডেইলি নিউজ বাংলা ডেক্স: সারাদেশে যথাযোগ্য মর্যাদায় অমর ২১শে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কুষ্টিয়া দৌলতপুরেও একুশের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা প্রশাসন।

এরপর বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ পর্যায়ক্রমে ফুলেল শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেন।

রবিবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জব্বারের সভাপতিত্বে এ আলোচনায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের মাননীয় সংসদ সদস্য আঃ কঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপি, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, সহকারী কমিশনার (ভুমি) আফরোজ শাহিন খসরু, দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান প্রমুখ।

একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে উন্নত ও সমৃদ্ধশালী দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহবান জানিয়ে বক্তারা তাদের বক্তব্যে এসব কথা বলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ফিরোজ কবির ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুষ্টিয়া দৌলতপুরে একুশের প্রথম প্রহরে পুষ্পার্ঘ্য অর্পণ

আপডেট টাইম : ০৭:১১:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২