ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

কৃষি উৎপাদন বাড়াতে উপপরিচালকের নির্দেশনা

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের নবাগত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জিয়াউল হক বুধবার (২১ সেপ্টেম্বর) সালথা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। উপপরিচালক মহোদয়কে প্রথমে সালথা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তা- কর্মচারির পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়।
পরিদর্শনকালে তিনি গট্টি ইউনিয়নে অবস্থিত ঝুনাখালি আইপিএম ক্লাব ও কৃষি পাঠাগার এর সদস্যদের সাথে মতবিনিময় করেন। পরবর্তীতে বিসিআইসি সার ডিলার গুদাম ও বিক্রয়কেন্দ্র পরিদর্শনপূর্বক সারের মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এছাড়া কাউলিকান্দা “ভিটামিন সি গ্রাম” এর কৃষক – কৃষাণীদের সাথেও আলোচনা করেন।
উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) জীবাংশু দাসের সভাপতিত্বে ও আজাদ জোদ্দার এর উপস্থাপনায় আরও বক্তব্য প্রদান করেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ রাকিবুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ মোঃ বিন ইয়ামিন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তা- কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি চলতি আমন ধান উৎপাদন যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং কৃষকেরা যাতে সময়মত, সঠিক মূল্যে সার পেতে পারেন সে বিষয়ে বিশেষ জোড় দেন। এসময়ে তিনি উদ্যোক্তা ও বীজ উৎপাদনকারী কৃষক তৈরি, কৃষকদেরকে কৃষি বিষয়ক পরামর্শ প্রদান, কৃষি প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন, আসছে রবি মৌসুমে মসলা এবং তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি ইত্যাদি বিভিন্ন বিষয়ে কথা বলেন।
Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

কৃষি উৎপাদন বাড়াতে উপপরিচালকের নির্দেশনা

আপডেট টাইম : ০২:১৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২