ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

কেন্দ্রীয় কৃষকদলের সহসম্পাদক মিয়া হাসানকে সংবর্ধনা ও মোটরসাইকেল শোডাউন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহসম্পাদক মিয়া হাসান এলাকায় আসলে তাকে সংবর্ধনা জানান স্থানীয় নেতাকর্মীরা। শনিবার (১০ আগস্ট) তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুর ১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসনের মাঝকান্দি পৌছালে সাধারণ নেতাকর্মীরা তাকে বীরোচিত ফুলেল সংবর্ধনা ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করে নেন। এ সময় মিয়া হাসান বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে ছাত্র-জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং আন্দোলনে আবু সাঈদসহ নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।
পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফরিদপুর -১ আসনের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন করেন এবং পথসভায় বক্তব্য  দেন।
এসব পথসভায় মিয়া হাসান বলেন, দেশের আপামর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে ও দেশ ছেড়ে পালিয়েছেন। এখন হিংসা বিদ্বেষ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা মোতাবেক শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে। দেশ ও দেশের স্বার্থে সকলকে এগিয়ে আসতে হবে।
মিয়া হাসান আরো বলেন, সকল প্রকার ভাঙ্গচুর পরিহার ও সংখ্যালঘুদের রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। দেশ বিনির্মাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সঙ্গবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। জাতীয়তাবাদী দল বিএনপিতে আওয়ামীলীগের দালাল বা অনুপ্রবেশকারীদের কোনো ঠায় নাই। যদি কোনো নেতা আওয়ামীলীগের দোসরদের দলে টানার চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. আমিনুল ইসলাম,ফরিদপুর জেলা জাসাস নেতা মো. রফিকুল ইসলাম লিটন, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো. মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসূল বিশ্বাস, উপজেলা যুবদল নেতা মো. আলম শেখ, মো. দুখু মিয়া, বোয়ালমারী উপজেলা জাসাস এর আহবায়ক শাহিন আনেয়ার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া মোল্যা সুমন, ছাত্রদল নেতা জুয়েল, শাহাবাজ, পাপ্পু প্রমুখ।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কেন্দ্রীয় কৃষকদলের সহসম্পাদক মিয়া হাসানকে সংবর্ধনা ও মোটরসাইকেল শোডাউন

আপডেট টাইম : ০৮:২৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪