ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

খোকসায় ৪ দিনব্যাপী ষষ্ঠক নেতা কোর্সের উদ্বোধন

মেজবাহ বিশেষ প্রতিনিধি:

খোকসা জানিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৩ জানুয়ারি সকাল ১০টায় বাংলাদেশ স্কাউটস কুষ্টিয়া জেলার আয়োজনে ৪ দিনব্যাপী ষষ্ঠক নেতা কোর্সের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মাহমুদুল হাসান বলেন, স্কাউটিং কার্যক্রম শিশু-কিশোরদের নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কোর্স অত্যন্ত প্রয়োজনীয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল হক, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস কুষ্টিয়া জেলা এবং মোঃ জাকারিয়া, কমিশনার, বাংলাদেশ স্কাউটস কুষ্টিয়া। তাঁরা স্কাউট আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ করেন।

কোর্সটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ রবিউল আলম, সহকারী লিডার ট্রেনার, বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চল। তাঁর তত্ত্বাবধানে চার দিনব্যাপী এ কোর্সে নেতৃত্ব উন্নয়ন, স্কাউটিংয়ের মৌলিক ধারণা, দল পরিচালনা ও নৈতিক শিক্ষা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্কাউট লিডার, প্রশিক্ষক এবং কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

খোকসায় ৪ দিনব্যাপী ষষ্ঠক নেতা কোর্সের উদ্বোধন

আপডেট টাইম : ০৫:১৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬