ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গোদাগাড়ীতে মাদকসহ আটক ৪ ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড যমুনাপারের মানুষের জীবনগাথা নিয়ে আসছে নাটক ‘নতুন স্বপ্নের তরী’ মহাদেবপুর মোমিনপুর কাঁচা মরিচের হাটে মাসে বিক্রি হয় দুই থেকে আড়াই কোটি টাকা   তিন জেলার সীমান্ত করতোয়া নদীর চরে জুয়ার আসর -যৌথ অভিযান ছাড়া ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা ভেড়ামারায় পাবনা-কুষ্টিয়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ ‎ ভেড়ামারায় বিএনপি ও অঙ্গসংগঠনের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিশাল মোটরসাইকেল শোডাউন রাজশাহী প্রেসক্লাব সাধারণ সম্পাদককে ঘিরে ষড়যন্ত্র, কল রেকর্ড কাটছাট করে অপপ্রচার! ‎ ‎অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: ভেড়ামারায় ‘পাবনা সুইটস’কে ৩০ হাজার টাকা জরিমানা ‎ভেড়ামারায় বিএনপির পার্টি অফিস ভাঙচুর ‎ সাবেক মেম্বারকে প্রাণনাশের হুমকি টাকা ছিনতাই ‎ তানোর স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ 

গোদাগাড়ীতে মাদকসহ আটক ৪ ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী  গোদাগাড়ীতে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে চার মাদকসেবিকে  আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
সম্প্রতি গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের (ইউপি) গোলায় গুড়িপাড়া এলাকায় এই মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন। অভিযান চলাকালে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  আতিকুর রহমান, পরিদর্শক (তদন্ত)  মোমিনুল ইসলামসহ গোদাগাড়ী থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন গোদাগাড়ী উপজেলার আজিমুদ্দিনের পুত্র কাজিম উদ্দিন (৪৫), মৃত সোহজুদ্দীনের পুত্র এমদাদুল হক (৪০), মুলকি এলাকার শফিকুলের পুত্র শামীম (২১) এবং শাহীনুল আলীর পুত্র শাহাদত ওরফে শাওন (২৫)।
আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় কাজিম উদ্দিন ও  শাহাদতকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া এমদাদুল হক ও  শামীমকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়, যা ইতিমধ্যেই পরিশোধ করা হয়েছে।
সাজা পরোয়ানা জারির পর আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত ৪ জনকেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের হেফাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও থানা পুলিশ জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধে এবং জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী জিরো টলারেন্স অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও জোরালোভাবে অব্যাহত থাকবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

গোদাগাড়ীতে মাদকসহ আটক ৪ ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

গোদাগাড়ীতে মাদকসহ আটক ৪ ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আপডেট টাইম : ০৯:১৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬