ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

জনগণকে বিভ্রান্ত করতেই মিথ্যা বলে বিএনপি– খাদ্যমন্ত্রী

মোহাম্মদ আককাস আলী  : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন,জনগণকে বিভ্রান্ত করতেই সব সময় মিথ্যা কথা বলে বিএনপি।
মন্ত্রী বলেন,বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে বিএনপি দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। আর তাদের (বিএনপির) মুখে গণতন্ত্রের কথা মানায় না। জণগণ তাদের মিথ্যা আশ্বাসে ভুল সিদ্ধান্ত নিবে না।
খাদ্যমন্ত্রী আরও বলেন , যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যকে হত্যা করেছে, তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে হত্যা করা। ষড়যন্ত্রকারী ও খুনিরা জানত বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলে বাংলাদেশকে হত্যা করা যাবে। আর এই হত্যার মাস্টারমাইন্ড ছিল জিয়াউর রহমান।
জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে।উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করবে।এসময় তিনি স্মার্ট বাংলাদেশ গড়তে উন্নয়নের পথ বেছে নিতে জনগণের প্রতি আহবান জানান।
শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে নওগাঁর সাপাহার গোয়ালা মিরাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামীলীগ ২নং গোয়ালা শাখার উদ্যোগে বিশেষ বর্ধিত সভা ও শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
গোয়ালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামশুল আলম শাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার প্রমুখ।
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক

জনগণকে বিভ্রান্ত করতেই মিথ্যা বলে বিএনপি– খাদ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৫৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩