ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী ​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বাংলাদেশের সবার জন্য -জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কঠোর নজরদারি, গৌরনদীতে পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঘোড়াঘাটে পল্লী বিকাশ সহায়ক সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু” বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত সু-প্রিয় সহকর্মী, আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। ঈদ মোবারক।

জলঢাকায় ভুয়া ডিবি পুলিশ আটক

ভুয়া ডিবি পুলিশ আব্দুল হাকিম আটক।

রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা থেকে আব্দুল হাকিম (৪২) নামে এক ভুয়া গোয়েন্দা পুলিশকে (ডিবি) আটক করেছে পুলিশ। সে লালমনিরহাট জেলার পাট গ্রাম উপজেলার রসুলগঞ্জ এলাকার ছোলেমান আলীর ছেলে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে ওই উপজেলার কৈমারী বাজারে ৩ জন মোটরসাইকেল যোগে ব্যবসায়ী আল আমিনের দোকানে গিয়ে নিজেদের ডিবি পুলিশের পরিচয় দেয়। তার দোকানের মালামালগুলোর মেয়াদ রয়েছে কিনা তা দেখার জন্য দোকানের ভেতরে প্রবেশ করে। এসময় তারা দোকান মালিককে ভয়-ভীতি দেখিয়ে টাকা দাবি করে। দোকানদার টাকা দিতে অনম্মতি জানালে একপর্যায়ে দোকানের ক্যাশবাক্স থেকে জোরপূর্বক ৩০ হাজার টাকা বের করে নেয়।

তাদের গতিবিধ সন্দেহ হলে অন্যান্য দোকানদের সহযোগিতায় ওই ৩ জনকে আটকে রাখা হয়। কিন্তু কৌশলে বাকি দুজন পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে সেখান থেকে ১ জনকে আটক করে থানায় নিয়ে এসে জেল হাজতে পাঠায়। এব্যাপারে জলঢাকার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, পালিয়ে যাওয়া বাকি ২ জনের পরিচয় মিলেছে। তাদের আটক করতে সর্বাত্বক চেষ্টা চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী

জলঢাকায় ভুয়া ডিবি পুলিশ আটক

আপডেট টাইম : ০৩:৫৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০