ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতি করে না-দেলোয়ার হুসাইন” ফরিদপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন 

জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতি করে না-দেলোয়ার হুসাইন”

ফরিদপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে কর্মী সম্মেলন করেছে জামায়াতে ইসলামীর বোয়ালমারী পৌরসভা শাখা।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বোয়ালমারী পৌরসদরের ৫০০ আসন বিশিষ্ট অডিটরিয়াম হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বোয়ালমারী পৌর জামায়াতের আমীর মাওলানা সৈয়দ নিয়ামুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাংগঠনিক সেক্রেটারি মুহা. দেলোয়ার হুসাইন বলেন, আওয়ামী লীগ সরকার আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে জুলুম করে অন্যায় করেছে। জামায়াতের নেতাকর্মীদের ফাঁসি দিয়েছে। কোরআন ও হাদিসের আলোকে আগামীতে দেশ পরিচালনার জন্য জামায়াতে ইসলামী কাজ করছে।
স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যান। আগামীতে যেকোন নির্বাচনে জামায়াতে ইসলাম দেশ পরিচালনার লক্ষ্যে কাজ করছে। আপনারা ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিন।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতি করে না। গত সরকারের আমলে জামায়াতে ইসলামীর লোকজন বাড়িতে ঘুমাতে পারে নাই।
কর্মী সম্মেলনে পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আবুল কাশেম মাহমুদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাব, কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, কর্মপরিষদ সদস্য মো. আবু ইউনুচ, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী আবু হারিছ মোল্যা, জেলা বায়তুলমাল সম্পাদক মো. ফারুক হোসেন, বোয়ালমারী উপজেলা জামায়াতের আমীর মাও. শহিদুল ইসলাম, মধুখালী উপজেলা আমীর মাও. আলিমুজ্জামান, মধুখালী পৌরসভার আমীর মাও. রেজাউল করিম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় (এইচআরডি) সম্পাদক হাফেজ মাও. সাজ্জাদ হোসাইন ও পৌরসভার কাউন্সিলর সামাদ খান প্রমুখ।
কর্মী সম্মেলনের আগে পবিত্র কোরআন তেলোয়াত শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে মোনাজাত করেন বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হুসাইন আহমেদ।
Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতি করে না-দেলোয়ার হুসাইন” ফরিদপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন 

আপডেট টাইম : ০৬:৫৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪