ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

টাঙ্গাইলের কালিহাতীতে গাড়ি চাপায় প্রকৌশলীর মৃত্যু।

কাজী মোস্তফা রুমি: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর চরভাবলা এলাকায় গাড়ির চাপায় মোটরসাইকেল চালক প্রকৌশলী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২মে) সকালে এ দুর্ঘটনাটি ঘটে ।
নিহত প্রকৌশলী টাঙ্গাইল সদর উপজেলার ভাল্লুককান্দি এলাকার সিরাজুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩০)।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদুল এলেঙ্গা-রংপুর সড়ক চার লেনে উন্নীত করার কাজ দেখাশোনা করে সকালে মোটরসাইকেল যোগে বগুড়া থেকে বাড়ি ফিরছিলেন। এসময় ঘটনাস্থলে পৌছালে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিলে জাহিদুল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকলটি উদ্ধার করা হয়েছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 মোটরসাইকেলে তিনি একাই ছিলেন। তবে কোন গাড়ির সাথে দুর্ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি।
Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

টাঙ্গাইলের কালিহাতীতে গাড়ি চাপায় প্রকৌশলীর মৃত্যু।

আপডেট টাইম : ০৭:৩৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২