ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

টাঙ্গাইলে মাটিচাপা পড়ে ২ শ্রমিক নিহত।

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মাটিচাপা পড়ে ২ শ্রমিক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে শহরের আশেকপুর পূর্বপাড়ায় নজরুল ইসলামের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাসাইল উপজেলার কাশিল গ্রামের ঝন্টু পালের ছেলে আনন্দ পাল ও আন্নাত পালের ছেলে নিধন পাল।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সকালে বৃষ্টির সময় ওই নির্মাণাধীন ভবনের পাশে প্রায় ১৪ ফুট গভীরে বেস নির্মাণের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। বৃষ্টির কারণে আশপাশের বালু মাটিতে ধস নামে। এতে দুজন শ্রমিক মাটিচাপা পড়েন।’
সকাল ১১টা ২০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেন। দেড় ঘণ্টা পর এক্সকেভেটরের সাহায্যে মাটি সরিয়ে ২ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়’, যোগ করেন তিনি।
রেজাউল করিম আরও বলেন, ‘কিছুদিন আগে বালু দিয়ে পুকুর ভরাট করে ওই ভবন নির্মাণের কাজ শুরু করা হয়। বালু ও মাটি ভালোভাবে জমাট বাঁধার আগেই প্রয়োজনীয় নিরাপত্তা গ্রহণ না করে নির্মাণকাজ শুরু করায় এ দুর্ঘটনা এবং প্রাণহানি ঘটেছে।’
Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

টাঙ্গাইলে মাটিচাপা পড়ে ২ শ্রমিক নিহত।

আপডেট টাইম : ০৬:২৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২