ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

টাঙ্গাইলে ২ মহিলাকে পিটিয়ে অজ্ঞান অবস্থায় ফেলে যায় ধান ক্ষেতে

নাগরপুর  প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের দেইল্যা গ্রামের একটি ধান ক্ষেত থেকে গ্রামবাসীরা রক্তাক্ত অবস্থায় ২ জন মহিলাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। গতকাল ১২ মে রবিবার দুপুর আনুমানিক ৩.৩০ মিনিটের সময় এ ঘটনা ঘটে। এতে মারাত্মক ভাবে আহত হন মোকনা ইউনিয়নের দেইল্যা গ্রামের আয়তুলের স্ত্রী কোকিলা (৪৮) ও শাহাআলমের স্ত্রী অঞ্জনা বেগম (২৮) প্রতিবেশীরা অচেতন মহিলাদের মাথায় পানি দিলে একসময় তাদের জ্ঞান ফিরে আসে। আহতরা জানায় পুরো ঘটনা। সন্ধ্যার পর তাদের নাগরপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনলে কর্তব্যরত ডাক্তার পরিক্ষা-নিরিক্ষা করে দেখেন কোকিলার ডান পা খুবই বাজে ভাবে কয়টা খন্ডে ভেঙ্গেছে, তাই তার উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। নারী দু’জনকে পিটিয়ে রক্তাক্ত করে পা ভেঙ্গে ধান ক্ষেতে ফেলে রেখে গিয়েছিল বেশ কয়েকজন জবর দখলকারী পুরুষ এমনটাই জানায় আহতরা। এ ঘটনায় কোকিলার ভাই লুৎফর বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে নাগরপুর থানায় অভিযোগ দায়ের করেন। এদের মধ্যে থানা পুলিশ ১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনে । এদের মধ্যে তৌহিদ ও সাইদুর শাবল, দা দিয়ে কোপ দেয় বলে জানায় ভুক্তভোগী। ঘটনার সূত্রপাত হয় কোকিলার স্বামীর পৈত্রিক সম্পত্তির ৬ শতাংশ জমির কাচা ধান কাটায় নিষেধ করায়। কোকিলা আরো বলেন, আমার স্বামী পৈত্রিক আবাদি জমিটি আমরা প্রায় ৩৫ বছর যাবৎ ভোগদখল করে আবাদ করে আসছি। গতকাল দুপুরে আমার দেবর, ভাসুর ও তাদের ছেলেরা জোরপূর্বক আমাদের জমির ধান কেটে নিয়ে যাচ্ছিল তখন তাদের নিষেধ করায় তারা আমাকে ও ছেলের বৌকে মারতে মারতে অজ্ঞান করে ধান ক্ষেতে ফেলে যায়। পরে প্রতিবেশীরা এসে মাথায় পানি ঢেলে হাসপাতালে নিয়ে আসে।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

টাঙ্গাইলে ২ মহিলাকে পিটিয়ে অজ্ঞান অবস্থায় ফেলে যায় ধান ক্ষেতে

আপডেট টাইম : ০৮:১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪