ঢাকা ০২:০৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

ঢাকা আ.লীগের সভাপতি বেনজীর, সম্পাদক পনিরুজ্জামান।

কাজী মোস্তফা রুমি,স্টাফ রিপোর্টার: টানা তৃতীয়বারের মতো ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন বেনজীর আহমেদ। এছাড়া সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন পনিরুজ্জামান তরুন।
শনিবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়।
এদিন বিকেল ৫টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করেন।
এসময় বিএনপির নির্বাচনে আসা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তারা নাকি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কিছুতেই নির্বাচনে যাবে না। গাধা যেমন পানি ঘোলা করে খায়। সময় এলেই দেখা যাবে বিএনপি নির্বাচনে যায় কি না।
এদিন দুপুরে সোয়া ২টার দিকে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম সম্মেলন উদ্ধোধন করেন।
এর আগে, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। ওই সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদকে সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট ঢাকা জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।
Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

ঢাকা আ.লীগের সভাপতি বেনজীর, সম্পাদক পনিরুজ্জামান।

আপডেট টাইম : ১১:৪২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২