ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দলের সর্বোচ্চ নেতাকে কটাক্ষ করে বক্তব্য দেয়ায় এমপি কালামকে শোকজ

রাজশাহী ব্যুরো: দলের সর্বোচ্চ নেতাকে কটাক্ষ করে শিষ্টাচার বহির্ভূত ও সংগঠনের শৃঙ্খলবিরোধী বক্তব্য দেয়ায় রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদকে শোকজ করেছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি। আবুল কালাম আজাদ বাগমারার তাহেরপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জয় লাভের পর তিনি রাজশাহী-৪ আসনের নেতাকর্মী সাথে মতবিনিময় সভা করেন। এসময় দলের সর্বোচ্চ নেতা জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবাইদুল কাদেরকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেন। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টিপাত হয়। এরই প্রেক্ষিতে গত ১৯ মার্চ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক পত্রে তাকে শোকজ করা হয়। এমপি আবুল কালাম আজাদের উদ্দেশ্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্যাডে দেয়া ওই পত্রে উল্লেখ করা হয়, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত আপনার বক্তব্য বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। শিষ্টাচার বহির্ভূতভাবে প্রদত্ত আপনার বক্তব্য সংগঠনের শৃঙ্খলাবিরোধী এবং বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এমতাবস্থায়, আপনার বিরুদ্ধে কেনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যাসহ আপনার লিখিত জবাব আগামী ১৫ (পনের) দিনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ-এর মাননীয় সভাপতি বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি, ঢাকা) প্রেরণের জন্য সাংগঠনিক নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে।’ পত্রের অনুলিপি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপিসহ বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী জেলার সভাপতি ও সাধারণ সম্পাদককে দেওয়া হয়েছে। এদিকে তার এমন বক্তব্যে মর্মাহত হয়েছে দলের জন্য রক্ত দেওয়া তৃনমুলের কর্মীরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক তৃনমুল নেতারা বলেছেন, আবুল কালাম আজাদ এমপি হওয়ার পর থেকে পুরো বাগমারা উত্তপ্ত। বহু আওয়ামী কর্মী এখনও ঠিকমত বাড়িতে ঘুমাতে পারছে না। মাত্র তিন মাসের ব্যবধানে বাগমারা এলাকার কৃষি জমি ধ্বংস করেছে। তার ক্যাডার বাহিনীরা শত শত বিঘা অবৈধ পুকুর খনন করেছে। যা বাগমারার জন্য ফসল উৎপাদনে হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই ভাইরাল হওয়া সেই বক্তব্য সাধরাণ না ভেবে, খুব শক্তভাবে বিষয়টি আমলে নিয়ে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিবেন দলের নীতিনির্ধারনিরা। এমনটায় তাদের প্রত্যাশা রাজশাহীর সর্বস্তরের নেতাকর্মীদের।

Tag :
জনপ্রিয় সংবাদ

ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত 

দলের সর্বোচ্চ নেতাকে কটাক্ষ করে বক্তব্য দেয়ায় এমপি কালামকে শোকজ

আপডেট টাইম : ০৭:২১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪