ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

দৌলতপুরে ‘জুলাই পুনর্জাগরণ’ কর্মসূচিতে ভার্চুয়াল শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত

খন্দকার জালাল উদ্দীন, দৌলতপুর (কুষ্টিয়া):
“জুলাই পুনর্জাগরণ: সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ” — এই জাতীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে এক ভার্চুয়াল আলোচনা সভা ও শপথ অনুষ্ঠান।

শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় দৌলতপুর উপজেলা সম্মেলন কক্ষে সরাসরি সম্প্রচার করা হয় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় শপথ অনুষ্ঠান। অনলাইন মাধ্যমে যুক্ত থেকে শপথ পাঠ করান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ। শপথে দুর্নীতি, বৈষম্য ও সহিংসতা থেকে মুক্ত একটি মানবিক সমাজ গঠনের আহ্বান জানানো হয়।

উপজেলা পর্যায়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই ছিদ্দিকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. সোলায়মান শেখ, মেডিকেল অফিসার ডা. তৌহিদুল ইসলাম তুহিন, প্রকৌশলী আশরাফুল ইসলাম পুলক, ছাত্রনেতা পিয়াস, পারভেজ মোশারফ, রকি আহাম্মেদ, আব্দুল হালিম, আকাশ আহাম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুবিধাভোগী সাধারণ মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। জুলাই গণঅভ্যুত্থনের আহত ছাত্র ও নারী প্রতিনিধিদের অংশগ্রহণ ছিল অনুষ্ঠানটির বিশেষ দিক।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

দৌলতপুরে ‘জুলাই পুনর্জাগরণ’ কর্মসূচিতে ভার্চুয়াল শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:৩০:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫