দৌলতপুরে ডেকোরেটর সাউন্ড লাইট ও ফুল ব্যবসায়ীদের আঞ্চলিক কমিটি গঠন- সভাপতি রাজ্জাক সম্পাদক রুহুল
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নে ডেকোরেটর সাউন্ড লাইট ও ফুল ব্যবসায়ীদের আঞ্চলিক কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টায় চরবাহিরমাদী বাজারে এক সভার মাধ্যমে উপজেলা ডেকোরেটর সাউন্ড লাইট ও ফুল ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে এ কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আজাদ আলী রাজিব, সম্পাদক আবুল কালাম আজাদ,সাংগঠনিক সম্পাদক সুমন বিশ্বাস,কোষাধ্যক্ষ আবুল হাসেমসহ মুল কমিটির অন্যান্ন নেতৃবৃন্দ উপস্থিত থেকে ১২ সদস্য বিশিষ্ট আঞ্চলিক কমিটি ঘোষণা ও উপহার দেন।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রুহুল আমিন।
সভায় বক্তারা বলেন, এই কমিটির মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ঐক্য গড়ে উঠবে এবং পেশাগত স্বার্থ রক্ষার পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 










