ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

দৌলতপুরে পাটবোঝাই চলন্ত ট্রাকে আগুন

দৌলতপুরে পাটবোঝাই চলন্ত ট্রাকে আগুন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে পাটবোঝাই একটি চলন্ত ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
আজ রোববার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের শান্তিনগর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাহেরমাদি এলাকা থেকে পাটবোঝাই ট্রাকটি সৈয়দপুরের উদ্দেশে রওনা দেয়। পথে শান্তিনগর মাঠের মধ্যে পৌঁছালে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে ট্রাকে আগুন ধরে যায়। ট্রাকে আগুন দেখতে পেয়ে আশপাশের মানুষ চিৎকার শুরু করে। বিষয়টি টের পেয়ে ট্রাকচালক দ্রæত গাড়িটি থামান। স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে।

খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এবিষয়ে ক্ষতিগ্রস্থ পাট ব্যবসায়ী লিটন জানান, পাটবোঝাই ট্রাকটি (কক্সবাজার ট-১১-০১০৫) সৈয়দপুর যাচ্ছিল। অগ্নিকান্ডে প্রায় ৯ লাখ টাকার পাট ক্ষতিগ্রস্থ হয়েছে বলে তিনি দাবি করেন।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, “রাস্তার পাশে বৈদ্যুতিক তারের স্পার্ক থেকে ট্রাকে থাকা পাটে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এতে ট্রাক ও পাটের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।”

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

দৌলতপুরে পাটবোঝাই চলন্ত ট্রাকে আগুন

আপডেট টাইম : ০৪:৫২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫