ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও ছিনতাই

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে পথ রোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

রবিবার (১৮ মে) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের গাছেরদিয়াড় টলটলি পাড়া এলাকায় মোঃ আশিকুর রহমান (২০) নামে এক যুবকের উপর এ হামলা চালানো হয়। এ সময় তার কাছে থাকা নগদ ১ লক্ষ ১১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। আশিকুর রহমান মরিচা ইউনিয়নের কোলদিয়াড় স্কুল পাড়া গ্রামের মোঃ মামুন অর রশিদ এর ছেলে। ঘটনার পর আশিকুরের পিতা বাদী হয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পরিবার ও অভিযোগ সূত্রে জানাগেছে, আশিকুর রহমানের কোলদিয়াড় ক্লিক মোড় বাজারে ঔষধের দোকান আছে, সেই সুবাদে রবিবার (১৮ মে) বিকাল সাড়ে ৪ টার দিকে ঔষধ কেনার জন্য মোটরসাইকেল করে আল্লারদর্গার উদ্দেশ্যে রওনা হয়। এ সময় গাছেরদিয়াড় টলটলি পাড়া এলাকায় পৌছালে সোনাইকুন্ডি বাজার পাড়া গ্রামের মোঃ মনিরুল (৪৫), মোঃ সুমন (৩৬), মোঃ সেকু (৩০) সহ আরো ২/৩ জন পূর্ব শত্রুতার জের ধরে পথরোধ করে আশিকুর কে অস্ত্রের মুখে জিম্মি করে সোনাইকুন্ডি পার্কের ভিতর নিয়ে গিয়ে তাদের হাতে থাকা রামদা, লোহার রড, লাঠি, বাটাম দিয়ে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারধর করে। এরপর আশিকুর অজ্ঞান হয়ে গেলে তারা মৃত ভেবে আশিকুরের কাছে থাকা নগদ ১ লক্ষ ১১ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনার পর আশিকুরের বাবা থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হুদা জানান, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে, সত্যতা পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও ছিনতাই

আপডেট টাইম : ০৮:৫০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫