ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
অবহেলা-অযত্নে আজও কালীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নওগাঁর ৬৭টি বধ্যভূমি চাঁদাবাজি, ভূমি দখল সহ নানা অভিযোগে বিএনপি থেকে রফিজ উদ্দিন ও আনিছ বহিষ্কার প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করলেন আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা চাঁপাইনবাবগঞ্জে বেশী দামে অকটেন বিক্রি, ক্রেতা সেজে ধরল ভ্রাম্যমাণ আদালত দৌলতপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চলাচলের রাস্তা বন্ধ করে ঘর উত্তোলনের অভিযোগ তানোরে জ্বালানি সংকট, রাতের আঁধারে পাচারের অভিযোগ গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত কম্বোডিয়া প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে পৌঁছে দেওয়ার মানবিক উদ্যোগ বাস্তবায়ন॥ নওগাঁয় পদোন্নতিপ্রাপ্তদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম

দৌলতপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক সংসদ রেজাউল হক চৌধুরী

দৌলতপুরে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী।

নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে শুরু হয়েছে মাহিম ফ্যাশান লিঃ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেল ৪টার দিকে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া-১ (দৌলতপুর আসনের) সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরী। এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মুখোমুখি হয় রাজশাহী কাটাখালি ফুটবল একাদশ ও হোসেনাবাদ ফুটবল একাদশ।

উদ্বোধনী খেলায় হোসেনাবাদ ফুটবল একাদশকে ৪-০ গোলে পরাজিত করে রাজশাহী কাটাখালি ফুটবল একাদশ বিজয়ী হয়। দুপুর থেকে ফুটবল খেলা দেখতে একে একে মাঠে জড়ো হয় শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ। খেলার প্রতিটি মুহূর্তেই আনন্দে ফেটে পড়েন দর্শকরা। এ টুর্নামেন্টে বিভিন্ন জেলার ১৬টি দল অংশ নিবে। আগামী ১৯ মার্চ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

এসময় হোগলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- আল্লারদর্গা বাজার কমিটির সভাপতি হাবিবুর রহমান লস্কর, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শহিদুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আলী আকবর, টুর্নামেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রবিউল ইসলাম। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলা উদ্দিন আলা সহ অন্যান্যরা। টুর্নামেন্টটির সার্বিক সহযোগিতা করেন আল্লারদর্গা যুব পরিষদ।

Tag :
জনপ্রিয় সংবাদ

অবহেলা-অযত্নে আজও কালীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নওগাঁর ৬৭টি বধ্যভূমি

দৌলতপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক সংসদ রেজাউল হক চৌধুরী

আপডেট টাইম : ০৮:৪৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১