ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে বিজয়া দশমীর মেলার মধ্য দিয়ে দেবী দুর্গার বিসর্জন সম্পন্ন যশোরের লালদীঘিতে ভক্তদের অশ্রুসিক্ত বিদায় আসছে বছরের অপেক্ষা, নৌকায় চড়ে বিদায় নিলেন দেবী দুর্গা জমি লিখে না দেওয়ায় হাসপাতালে নিতে বাধা অসুস্থ বাবাকে সিরাজগঞ্জ আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ভেড়ামারায় গ্রেপ্তার ৬ ছেলের ঘরেও আশ্রয় হলো না ৮৫ বছর বয়সী জয়নব ভানুর রাজশাহীসহ উত্তরবঙ্গের উন্নয়নে বড় প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর রাজশাহীতে ৩৮,৯৭০ আঁখ চাষীকে আর্থিক প্রনোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে শান্তির দেশে পরিণত করতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদিতে ব্রাহ্মণবাড়িয়ার যুবক নজরুলের মৃ’ত্যু’দ’ণ্ড কার্যকর, বাড়িতে শোকের মাতম প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদলের স্বাগত মিছিল

গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত

​সৈয়দ নুর আহসান , গৌরনদী (বরিশাল), যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে বরিশালের গৌরনদীতে ২৫শে মার্চ ‘জাতীয় গণহত্যা দিবস’ পালিত হয়েছে। ১৯৭১ সালের সেই কালরাত্রিতে শাহাদাতবরণকারী বীর শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ ​বুধবার (২৫শে মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা সমাজসেবা অফিসার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার।

​স্মৃতিচারণ সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫শে মার্চের বর্বরোচিত ‘অপারেশন সার্চলাইট’-এর ভয়াবহতা তুলে ধরেন। তারা বলেন, বাঙালির মুক্তির আন্দোলনকে স্তব্ধ করে দিতে পাকিস্তানি হানাদার বাহিনী যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল, তা বিশ্ব ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। নতুন প্রজন্মের কাছে এই সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং উপজেলা বিএনপির আহ্বায়কসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ। সভায় বক্তারা দল-মত নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে ২৫শে মার্চের রাতে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

নাগরপুরে বিজয়া দশমীর মেলার মধ্য দিয়ে দেবী দুর্গার বিসর্জন সম্পন্ন

গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত

আপডেট টাইম : ০২:৪০:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬