ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত ভেড়ামারায়  ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন ডেঙ্গু ঠেকাতে কুষ্টিয়ায় স্কাউটসের পরিচ্ছন্নতা অভিযান গাজীপুরে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত: জাতীয় ঐক্যের আহ্বান। দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু

চাঁপাইনবাবগঞ্জে বেশী দামে অকটেন বিক্রি, ক্রেতা সেজে ধরল ভ্রাম্যমাণ আদালত

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোরের সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের কৃষ্ণগোবিন্দপুর এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে অবৈধভাবে তেল মজুতের দায়ে এক মুদি দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪মার্চ) রাতে সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর চামারপাড়া এলাকায় দোকান মালিক মকবুল হোসেনের কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়।

এদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ। এ অভিযানে সদর মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করেছে। জানা যায়, মকবুল হোসেন তার মুদি দোকানে অবৈধভাবে অকটেন মজুত করে চড়া দামে বিক্রি করছিলেন। অভিযান চলাকালে ছদ্মবেশে ক্রেতা সেজে তেল কিনতে গেলে তিনি প্রতি লিটার অকটেনের দাম ২৭০ টাকা দাবি করেন। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত করা অকটেনের সন্ধান পাওয়া যায় এবং ২০ লিটার অকটেন জব্দ করা হয়।

অভিযুক্ত দোকানদার অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা ২০ লিটার অকটেন বিধি অনুযায়ী বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইকরামুল হক নাহিদ জানান, মজুত করে অতিরিক্ত দামে তেল বিক্রির অপরাধে এ জরিমানা করা হয়েছে। অসাধু ব্যবসায়ী, মজুদদার ও কালোবাজারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত

চাঁপাইনবাবগঞ্জে বেশী দামে অকটেন বিক্রি, ক্রেতা সেজে ধরল ভ্রাম্যমাণ আদালত

আপডেট টাইম : ০৫:০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬