ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার মাদক ও অবৈধ ওষুধ জব্দ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযানে প্রায় অর্ধকোটি টাকার মাদকদ্রব্য, অবৈধ ভারতীয় ওষুধ ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫ মার্চ চল্লিশপাড়া, মহিষকুন্ডি ও ধর্মদাহ বিওপি এবং ৬ মার্চ শেওড়াতলা বিওপির টহল দল সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—৯ হাজার ৩৯০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট, ৯ হাজার ৮৭০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪৮০ প্যাকেট পাতার বিড়ি, ২০ বোতল মদ, ১৪৫ বোতল ফেন্সিডিল এবং ১০ কেজি গাঁজা।

উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৫৯ লাখ ২৭ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় গাঁজা চাষের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ময়রামপুর গ্রামের মো. নাহারুল ফকির (৫৫), পিতা মৃত আফতাহিমের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

উদ্ধারকৃত গাঁজা দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া অন্যান্য জব্দকৃত মালামাল বিধি অনুযায়ী ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার মাদক ও অবৈধ ওষুধ জব্দ

আপডেট টাইম : ০৫:৩৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬