ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

দৌলতপুর সীমান্তে ১ কোটি ৮৪ লাখ টাকার অবৈধ জাল জব্দ: বিজিবি ও প্রশাসনের বড় সাফল্য

দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দী জালের মজুদের খবর ছিল গোয়েন্দা সংস্থার হাতে। আর সেই তথ্যের ভিত্তিতেই চলতি ৭ জুলাই সোমবার বিকেল ৫টা থেকে ৮ জুলাই সকাল ১১টা পর্যন্ত, টানা প্রায় ১৮ ঘণ্টা যৌথ অভিযান চালায় কুষ্টিয়ার ৪৭ বিজিবি ও দৌলতপুর উপজেলা প্রশাসন।

অভিযান চলে উপজেলার মানিকের চর ও বাংলাবাজার খারিজাথাক এলাকায়। অভিযানের ফলাফল ছিল চোখধাঁধানো জব্দ করা হয় প্রায় ৮৫০০ কেজি অবৈধ চায়না দুয়ারি জাল, ৩৫০০ কেজি বেহুন্দী জাল, ১৫টি ড্রাম ও ৪০০০ কেজি জাল তৈরির যন্ত্রাংশ। আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৮৪ লাখ ৪৫ হাজার টাকা।
এছাড়াও অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (৯ জুলাই) সকালে বিজিবির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী। সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপন, আনসার সদস্য এবং বিজিবি ৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. জাকিরুল ইসলাম।
অভিযান শেষে জব্দকৃত সব অবৈধ জাল ও যন্ত্রাংশ ইউএনও’র উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে নদী ও পরিবেশের স্বাভাবিক ভারসাম্য বজায় থাকে এবং দেশের জলজ সম্পদ রক্ষা পায়।

স্থানীয় মৎস্যজীবীরা প্রশাসনের এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন এবং অবৈধ জালের ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

দৌলতপুর সীমান্তে ১ কোটি ৮৪ লাখ টাকার অবৈধ জাল জব্দ: বিজিবি ও প্রশাসনের বড় সাফল্য

আপডেট টাইম : ০৩:০৬:২১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫