ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ফিরোজ কবির ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী ​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বাংলাদেশের সবার জন্য -জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কঠোর নজরদারি, গৌরনদীতে পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঘোড়াঘাটে পল্লী বিকাশ সহায়ক সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু” বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

দ্বাদশ সংসদ নির্বাচন ৪ জানুয়ারি

কাজী মোস্তফা রুমি,স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচন ভোট গ্রহণের তারিখ চূড়ান্ত করেছেন ইসির নীতিনির্ধারকরা। ২০২৪ সালের ৪ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই ডেটলাইন সামনে রেখেই নির্বাচন আয়োজনের সব রকম কর্মযজ্ঞ চালাচ্ছেন ইসির কর্মকর্তারা।
সংবিধানের ৭২(৩) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদের মেয়াদ প্রথম বৈঠকের দিন থেকে পাঁচ বছর। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। ২০১৯ সালের ৩০ জানুয়ারি এই সংসদের প্রথম বৈঠক বসে। অর্থাৎ ২০২৪ সালের ২৯ জানুয়ারি বর্তমান সংসদের মেয়াদ শেষ হবে।
আর ১২৩(৩)ক অনুচ্ছেদ অনুযায়ী, ২৯ নভেম্বর থেকে ২৯ জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। সংবিধান অনুযায়ী, বর্তমান সংসদ বহাল রেখেই পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
গত মাসে দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে ইসি। সে অনুযায়ী আগামী বছরের শেষ অথবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে রোডম্যাপে নির্বাচনের এই সময়সীমা ঘোষণা করেই বসে নেই কমিশন। এরই মধ্যে ভোট গ্রহণের তারিখও চূড়ান্ত করা হয়েছে। ২০২৪ সালের ৪ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের সব রকম প্রস্তুতি নিতে কমিশনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও সুন্দর নির্বাচন আয়োজন করাই আমাদের লক্ষ্য। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর।
Tag :
জনপ্রিয় সংবাদ

ফিরোজ কবির ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দ্বাদশ সংসদ নির্বাচন ৪ জানুয়ারি

আপডেট টাইম : ০৯:২০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২