ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দ্রুত বিচার এখন সময়ের দাবি : শেখ মফিজুর রহমান

রাজশাহী ব্যুরো : বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিভিল রুলস এন্ড অর্ডার এর ৯২৮ এবং ক্রিমিনাল রুলস এন্ড অর্ডার এর ৪৮০ বিধি অনুযায়ী রাজশাহীতে বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় রাজশাহী বিচার বিভাগে দ্রুত বিচার নিষ্পত্তিতে বিদ্যমান সমস্যা ও সমাধান নিয়ে আলোচনার এক পর্যায়ে তিনি বলেন, দ্রুত বিচার এখন সময়ের দাবি। শনিবার (১ জুন) রাজশাহীর জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এই আয়োজন করা হয়।

এসময় জেলা ও দায়রা জজ জনাব শেখ মফিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) জনাব আল আসাদ মোঃ আসিফুজ্জামান, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক, বিভাগীয় স্পেশাল জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ ও ২ এর বিজ্ঞ বিচারক, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল, সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল এর বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা) বৃন্দ। এছাড়াও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট(ভারপ্রাপ্ত) সহ রাজশাহীতে কর্মরত বিভিন্ন পর্যায়ের বিজ্ঞ বিচারকবৃন্দা উপস্থিত ছিলেন।

সম্মেলনে ন্যায় বিচার নিশ্চিত ও দ্রুত বিচার প্রাপ্তিতে প্রতিবন্ধকতাসমূহ নিয়ে প্রাণবন্ত উন্মুক্ত আলোচনা হয়। বিজ্ঞ বিচারকগণ দ্রুত বিচার নিষ্পত্তির ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং মাননীয় সভাপতি উদ্ভূত সমস্যার আশু সমাধান নিয়ে বক্তব্য রাখেন। মূলতঃ দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি রাজশাহী বিচার বিভাগকে একটি স্মার্ট বিচার বিভাগে পরিণত করার উপর জোর দিতে গিয়ে সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব শেখ মফিজুর রহমান এমন মন্তব্য করেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর দায়রা জজ, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক, বিভাগীয় স্পেশাল জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১ এর বিচারক। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ জনাব বিকাশ বসাক।

Tag :
জনপ্রিয় সংবাদ

ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত 

দ্রুত বিচার এখন সময়ের দাবি : শেখ মফিজুর রহমান

আপডেট টাইম : ০৭:০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪