ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

দৌলতপুরে ধর্মদহ গ্রামে টিএফসি’র  মোড়ক উন্মোচন

দৌলতপুরে ধর্মদহ গ্রামে  টিএফসি’র  মোড়ক উন্মোচন- এটি একটি নিরপেক্ষ ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম

দৌলতপুর প্রতিনিধিঃ

টিএফসি ( টুগেদার ফর চেঞ্জ) পরিবর্তন আমাদের অঙ্গীকার, মানুষের জন্য, কল্যানের জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষিত, সচেতন ও সমাজের প্রতি দায়বদ্ধ একদল পরিণত মানুষ দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে গড়ে তুলেছেন একটি নতুন ও উদ্যমী সংগঠন — ‘টিএফসি ধর্মদহ’। এটি একটি সমন্বিত, নিরপেক্ষ, অরাজনৈতিক এবং অন্তর্ভুক্তিমূলক স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য হলো সামাজিক উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি ও মানবিক সহায়তা প্রদান।

গত মঙ্গলবার সকাল ন’টায় এ সংগঠনের মোড়ক উম্মোচীত হয় উপজেলার সীমান্তবর্তী গ্রামের ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ে। কোরআন থেকে তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএফসি-র সদস্যবৃন্দ সহ অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলি এবং সকল শিক্ষার্থী। ৭ম শ্রেনী থেকে ১০ম শ্রেনী প্রর্যন্ত সকল শ্রেনীর ১২ জন শিক্ষার্থীদের মাঝে ও শিক্ষকমন্ডলিদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান সহ বিদ্যালয়ের প্রত্যেক শ্রেনী কক্ষের জন্য বৈদ্যুতিক পাখা প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে অত্র বিদ্যালয় থেকে র‌্যালি নিয়ে গ্রামের শুরুতে শেষ হয়। সেখানে একটি কাঁচা রাস্তার পাশে ১’শ তালের চারা রোপন করা হয়, যার মাধ্যমে মানবিক, শিক্ষামূলক ও সামাজিক উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টায় ধর্মদহকে একটি আদর্শ ও মডেল গ্রাম হিসেবে প্রতিষ্ঠা করা। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও ঐক্যের মাধ্যমে সম্প্রীতি ও সহযোগিতার পরিবেশ গড়ে তোলা। শিক্ষা, পরিবেশ, স্বাস্থ্য এবং মানবিক সহায়তার মতো গুরুত্বপূর্ণ খাতে টেকসই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা। সম্প্রীতি ও সহনশীলতা বজায় রাখতে সদস্যদের মাঝে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং মতপার্থক্যের মধ্যেও ঐক্য গড়ে তোলার সংস্কৃতি চর্চা করা।

সবার অংশগ্রহণ নিশ্চিতকরণে রাজনৈতিক মত, ধর্ম, লিঙ্গ, বা সামাজিক অবস্থানের ভিত্তিতে কাউকে বাদ না দিয়ে সবার জন্য উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম গঠন করা। স্বচ্ছতা ও জবাবদিহিতায় নিরপেক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা সমস্ত সিদ্ধান্তে এমন সমাধান খোঁজা, যেখানে উভয় পক্ষ লাভবান হয়। যদি তা সম্ভব না হয়, তাহলে সম্মানের সাথে সমঝোতায় না পৌঁছানোর সিদ্ধান্ত গ্রহণ করায় টিএফসি-র মুল লক্ষ ও উদ্দেশ্য।

সদ্য গঠিত এই প্ল্যাটফর্মটি ইতোমধ্যেই গ্রামের তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। সংগঠনের সদস্যরা জানান, ধর্মদহ গ্রামকে একটি শিক্ষিত, সচেতন ও শান্তিপূর্ণ মডেল গ্রামে রূপান্তরের লক্ষ্যে টিএফসি ধর্মদহ কাজ করবে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে।

সংগঠনের এক মুখপাত্র বলেন, “আমরা বিশ্বাস করি, পরিবর্তনের শুরুটা নিজ গ্রাম থেকেই হতে হবে। এই লক্ষ্যেই আমরা এক হয়েছি — বিভাজনের রাজনীতি নয়, সম্মিলিত কল্যাণই আমাদের অঙ্গীকার।”

আগামীতে বিভিন্ন সামাজিক কর্মসূচি, স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা এবং দুর্যোগকালীন সহায়তা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে টিএফসি ধর্মদহের।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

দৌলতপুরে ধর্মদহ গ্রামে টিএফসি’র  মোড়ক উন্মোচন

আপডেট টাইম : ১০:৪৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫