নওগাঁয় লায়লা কানিজ লাকির বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সভা
মোহাম্মদ আককাস আলী : বাংলদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা কমিটির আয়োজনে মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা কমিটির সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিিত্বে সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.এমদাদুল হক সুমন,সাংবাদিক মির্জা তুষার আহমেদ, আব্দুল আজিজ,এ.বি.এম হাবিবুর রহমান,মো. জুয়েল হোসেন, একেএম ফজলে মাহমুদ চাঁদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন,ছাগল–কাণ্ডে আলোচিত এনবিআরের কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ(উপজেলা চেয়ারম্যান) সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ ‘উদ্দেশ্যমূলক, যে বক্তব্য দিয়েছেন তা লায়লা কানিজকে নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। অন্যথায় সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ মফস্বল সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে কঠোর আন্দোলনের ডাক দিবে বলে ঘোষণা করেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 















