ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম

নওগাঁয় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মো.আককাস আলী: নওগাঁর সাপাহারে কুলসুম (১৯) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এবিষয়ে স্থানীয় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

নিহত কুলসুম উপজেলার ভাতকাড়া গ্রামের আবু হানিফের স্ত্রী বলে জানা গেছে। মামলার বরাত দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার দিবাগত রাতে স্বামী-স্ত্রী ও ১৩ মাসের ছেলে সন্তান নিয়ে নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। ইতিমধ্যে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাচ্চা দুধ খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে। এসময় কুলসুমের স্বামী আবু হানিফের ঘুম ভেঙ্গে যায়।

কিন্তু সেসময় পাশে স্ত্রীকে না পেয়ে আলো জ্বালিয়ে দেখেন ঘরের সিলিংয়ের সাথে তার স্ত্রী কুলসুম ঝুলে আছেন। এসময় আবু হানিফ ডাক চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে আসে। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ঘটনাটি  থানা পুলিশকে অবগত করেন। পরে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিক সুরতহাল রিপোর্টের পর মরদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এই বিষয়ে সাপাহার থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলে জানান সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার।

Tag :
জনপ্রিয় সংবাদ

দশমিনায় এক অটোরিকশা চালক ইয়াবা সহ গ্রেফতার

নওগাঁয় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০২:১৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২