ঢাকা ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, পহেলা বৈশাখ  উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে বিজিবি ভেড়ামারায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন জ্বালানি তেল সংগ্রহে শৃঙ্খলা ফেরাতে মাঠে ভেড়ামারা থানা পুলিশ দৌলতপুরের নীরব বিকেল: উত্তেজনার ছায়ায় এক দাফনের গল্প প্রশাসনের মাদকবিরোধী অভিযানে ভেড়ামারায় বিপুল পরিমানে  দেশীয় মদ উদ্ধার যা করার করেন!—বাগমারায় অনিয়ম ঢাকতে ঔদ্ধত্য এলজিইডি প্রকৌশলীর দৌলতপুরে বিএনপি নেতার গোয়ালঘর থেকে দুই গরু চুরি খানাখন্দ রাস্তাদিয়ে চলে ছাত্রীদের কলেজে আসাযাওয়া, টিনসেটে চলে পাঠদান বরিশালে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠিত গৌরনদীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

নওগাঁয় নানা আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

মো.আককাস আলী: নওগাঁয় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। পরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ শহরের সরিষা হাটির মোড়ে রোববার সকালে এ আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, ‘এ দেশের মহান স্বাধীনতা ও সংগ্রামের ইতিহাসের এক স্মরণীয় দিন। ১৯৭১ সালের আজকের এই দিনে মেহেরপুরে স্বাধীন-সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। বাংলার মাটি থেকে পাকিস্তানি হানাদার বাহিনীকে বিতাড়িত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ও নির্দেশিত পথে মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের লক্ষ্যে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ সরকার গঠন করা হয়।’

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সহসভাপতি আব্দুল খালেক, রফিকুল ইসলাম রফিক ও শাকিল আহমেদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বিভাষ মজুমদার গোপাল ও মেহেদী হাসান নয়ন, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তোতা, ইলিয়াস তুহিন রেজা ও হাসানুল আল মামুনসহ জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে নওগাঁর মহাদেবপুরে মুজিব দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তেলন ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, পহেলা বৈশাখ  উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে বিজিবি

নওগাঁয় নানা আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

আপডেট টাইম : ০৭:১৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২