ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু ফিলিপনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর সাদ্দামের নির্বাচনী প্রচারণা শুরু একই জানাজায় পাশাপাশি কবরে শায়িত বাবা-ছেলে ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ মিল থেকে চলছে চাউল সংগ্রহ অভিযান রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল প্রতিবন্ধীর কষ্ট দেখে বাড়ালেন সাহায্যের হাত: হুইলচেয়ার উপহার দিলেন ছাত্রদল আহ্বায়ক বন্যাকবলিত মানুষের পাশে উপজেলা প্রশাসন, দৌলতপুরে ৭০ পরিবার পেল খাদ্য সহায়তা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, পহেলা বৈশাখ  উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে বিজিবি

১। বর্ডার গার্ড বাংলাদেশ, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর এর দায়িত্বপূর্ণ এলাকা ৬০০ কিঃ মিঃ বিস্তৃত। এই বিস্তৃর্ণ সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুইটি সেক্টর যথাক্রমে কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীনে ০৭টি ব্যাটালিয়ন এবং ১১৬টি বিওপি’র মাধ্যমে প্রতিদিন ৪৬৪টি টহল পরিচালনার মাধ্যমে সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে।

২। সাম্প্রতিক সময়ে ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ, পাচার এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রতিরোধের লক্ষ্যে বিজিবি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। একই সঙ্গে আসন্ন পহেলা বৈশাখ ও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সীমান্ত দিয়ে গরু পাচার প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

৩। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ কুষ্টিয়া জেলা এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নিয়মিত বিশেষ তল্লাশি ও নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকার ১৫টি তেল পাম্পে কঠোর নজরদারি ও বিশেষ চেকিং চালানো হচ্ছে। সম্ভাব্য তেল পাচারের রুট চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়াও স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা আয়োজন এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানের ধারাবাহিকতায় গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে অবৈধভাবে মজুদকৃত ১২০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয় এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট দোকানদারকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

৪। যশোর রিজিয়নের আওতাধীন বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দরে গত ২৪ ঘণ্টায় ৩৩টি বিশেষ তল্লাশি অভিযান পরিচালিত হয়েছে। তেল পাচার প্রতিরোধে এ পর্যন্ত ২৩৫৩টি টহল, ৯১৩টি চেকপোস্ট এবং ৬৬টি যৌথ অভিযান পরিচালিত হয়েছে। পাশাপাশি ২২টি তেল পাম্পে নজরদারি জোরদার করা হয়েছে। ৩৩টি টাস্কফোর্স অভিযানে অবৈধ জ্বালানি তেল জব্দের পাশাপাশি একজনকে দুই মাসের কারাদণ্ড এবং দুইজনকে মোট ১৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে ৮৭২টি সভা অনুষ্ঠিত হয়েছে।

৫। চলতি ২০২৬ সালে নিয়মিত অভিযানের অংশ হিসেবে যশোর রিজিয়ন ৮৮ জন আসামিসহ প্রায় ৫৮ কোটি ৯৩ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১.২৮৯১৫ কেজি স্বর্ণ, ১৫৫.৭৬ গ্রাম হিরক, ১০.৫ কেজি রৌপ্য, ৪২টি বিভিন্ন প্রকার অস্ত্র এবং ১৫২ রাউন্ড গুলি। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে ২৩২০ বোতল মদ, ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ, ১২২ কেজি গাঁজা, ২৬,২৭১ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪,১০০ বোতলের অধিক ফেন্সিডিলসহ প্রায় ২২ কোটি ১৩ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

৬। বিজিবি মহাপরিচালক মহোদয়ের ভিশন- ‘বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’। বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিটি সদস্য সর্বদা দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য নিবেদিত। আইন শৃঙ্খলা রক্ষাসহ চলমান ভোজ্য ও জ্বালানি তেল মজুদ এবং পাচার প্রতিরোধ সংক্রান্ত যে কোন চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ, পরিবেশকর্মী এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তাই আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

অধিনায়ক
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক

তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, পহেলা বৈশাখ  উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে বিজিবি

আপডেট টাইম : ০১:৫৯:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬