ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

নওগাঁয় নাশকতা মামলায় ১২ জামায়াত নেতা-কর্মী গ্রেফতার 

মোহাম্মদ আককাস আলী : নওগাঁর সাত থানায় অভিযান চালিয়ে নাশকতা মামলার মোট ১২জন জামায়াত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানাপুলিশ। তাদের সকলকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সদর থানার এলাকা হতে মোয়াজ্জেম হোসেন এবং জেলার পত্নীতলা থানার বাসিন্দা ও নওগাঁ শহরের তাজের মোড় সংলগ্ন বায়তুল নূর জামে মসজিদের ইমাম ও পার নওগাঁ সরদার পাড়া গ্রামের হাফিজুর রহমান। নিয়ামতপুর থানার জামায়াতের সাবেক আমির ও জেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মিনু (৪৫) এবং জামায়াত সমর্থক আড্ডা সমাসপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে নাজিমুজ্জামান (২৭)।
রাণীনগর থানার পারইল ইউপির সাবেক সেক্রেটারি এম এ মতিন প্রামানিক (৬০) ও বিশিয়া গ্রামের জামায়াত কর্মী শহিদুল ইসলাম (৫৩)। পত্নীতলা থানার পাটিচড়া ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক (৬২) ও দিবর ধোয়াপাড়া গ্রামের ইয়াকুব আলী (৩৫)। সাপাহার থানার জবাই গ্রামের মাসুদ হোসেন (৩০), পোরশা থানার হাবিবুল্লাহ ও নওশাদ।
ধামইরহাট থানার ফতেপুর গ্রামের জামায়াত নেতা আতোয়ার রহমান (৫০)।
জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন, গ্রেপ্তারকৃত সবার বিরুদ্ধে আগে থেকেই নাশকতার মামলা ছিল। দীর্ঘদিন যাবত পলাতক থাকায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পলাতক থাকা অবস্থায় তারা যেন কোন ভাবেই কোন প্রকারের নাশকতার সৃষ্টি করতে না পারে সেই জন্য গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের পর সকল প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক

নওগাঁয় নাশকতা মামলায় ১২ জামায়াত নেতা-কর্মী গ্রেফতার 

আপডেট টাইম : ০৮:৩৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩