ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত গ্রেফতার

মো. আককাস আলী: নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের নিম বাড়িয়া গ্রামের ছাকের আলীর শিশু কন্যা শাকিলা আক্তারকে (০৮) ধর্ষণের পর হত্যা করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাতেই প্রতিবেশী আমিনুর ইসলামের ছেলে অভিযুক্ত জুয়েল হোসেনকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শাকিলা একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে তাদের গ্রামের মোহাম্মদের ছেলে আব্দুল বারির খলিয়ানে একটি ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠান চলছিল। উক্ত অনুষ্ঠানে নিহত ছাত্রীর বাবা-মা বিভিন্ন কাজ-কর্মে ব্যস্ত ছিলেন। তাদের কাছে থেকে তাদের মেয়ে একটু দূরে অন্যান্য শিশুদের সাথে খেলা-ধুলা করছিল।

হঠাৎ করে বিকেল সাড়ে ৩ টার দিক থেকে নিহতের বাবা-মা তাদের সন্তানকে দেখতে না পেয়ে সম্ভব্য সবখানে খোঁজ করতে থাকেন। খোঁজাখুজির এক পর্যায়ে সন্ধ্যা ৬ টার দিকে অনুষ্ঠানের বাড়ির পার্শে বাঁশঝাড়ের এক স্থানে আবর্জনা দিয়ে ঢাকা কিছু দেখে তাৎক্ষণিক ভাবে সেই আবর্জনা সরিয়ে শিশুটির বিবস্ত্র মরদেহ দেখতে পান স্থায়ীয়রা।

তাৎক্ষণিক তারা ঘটনাটি থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণ করে হত্যা করেছে। মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, থানায় মামলা দায়ের করা হলে ঘটনায় জড়িত থাকায় অভিযুক্ত প্রতিবেশী জুয়েলকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে কথিত ভণ্ড পীরের আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ

নওগাঁয় প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত গ্রেফতার

আপডেট টাইম : ০৯:৩৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২