ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত দৌলতপুরে প্রভাবশালীদের তেল নেওয়া ঘিরে হট্টগোল, পুলিশ আহত রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণ ও  রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন  পোরশায় স্ত্রীকে প্রেসার কুকার দিয়ে পিটিয়ে হত্যা -ঘাতক স্বামী গ্রেফতার  তানোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ৩০ হাজার টাকা জরিমানা ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ নওগাঁয় ২০ কেজি গাজাসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে গেলেন বিএনপির নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান-পাপ্পু  দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ভেড়ামারায় ইউএনও’র ঝটিকা অভিযান: বৈধ কাগজপত্র থাকলেই মিলছে জ্বালানি তেল

নব নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরের সকল ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে এমপি আহসানুল ইসলাম টিটু’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারী শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদের সহযোগীতায় উপজেলা পরিষদ হল রুমে নাগরপুরের ১২ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সিফাত-ই জাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -৬ (নাগরপুর-দেলদুয়ার) এর সাংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এসময় ১২ ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগণ বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এছাড়াও বর্তমানে তাদের নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যার সমাধান কথা তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে মাননীয় সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা করেন।

অন্যান্যের মধ্যে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, উপজেলা প.প কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান, অফিসার ইনচার্জ (ওসি) মো. সরকার আব্দুল্লাহ আল মামুন সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকগণ।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ টিটু বলেন, আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনা সরকার বিগত এক যুগ ধরে নিরলসভাবে দেশের উন্নয়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নাগরপুরে রাস্তাঘাট ব্রিজ-কালভার্ট স্কুল প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় লেগেছে উন্নয়নের ছোঁয়া। আপনাদের সকলের সহযোগিতা থাকলে এ উন্নয়নকে আরো টেকসই করা সম্ভব।

নাগরপুর উপজেলার বেড়িবাঁধ নির্মাণ সহ কয়েকটি কাজ অসম্পূর্ণ রয়েছে এখনো। তবে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করলে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো অবশ্যই এসব অসমাপ্ত কাজ সমাপ্ত করার অনুমতি দেবেন।
তাই আসুন আপনাদের সমস্যাগুলোর তালিকা প্রস্তুত করে একে একে সেগুলো সমাধানের লক্ষ্যে এগিয়ে যাই।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

নব নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:০১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২