ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

ভেড়ামারা থানা পুলিশের সফল অভিযান কুখ্যাত মাদক ব্যবসায়ী তুহিন গ্রেফতার

হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের এক বিশেষ অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী তুহিন লাল ওরফে তুহিন আলীকে (৩০) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার সময় তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত তুহিন আলী ভেড়ামারা থানাধীন উত্তর ভবানীপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে এবং সে একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার একটি চৌকস টিম উত্তর ভবানীপুর এলাকায় তুহিনের নিজ বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি তার। অভিযানে নেতৃত্বদানকারী পুলিশ কর্মকর্তা জানান, তুহিন লাল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার গ্রেফতারের ফলে এলাকায় স্বস্তি ফিরে আসবে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। কুখ্যাত এই মাদক ব্যবসায়ীকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

ভেড়ামারা থানা পুলিশের সফল অভিযান কুখ্যাত মাদক ব্যবসায়ী তুহিন গ্রেফতার

আপডেট টাইম : ১০:২৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬