ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

নাগরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক-মোটরসাইকেল দুর্ঘটনায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মো. হাবিবুর রহমান (৩৫) নামের এক ডেকোরেটর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মামুদনগর ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন সেতুর উপর এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মোটরসাইকেল হঠাৎ চলন্ত ট্রাককে ওভারটেকিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়। দুর্ঘটনায় নিহত মো. হাবিবুর রহমান উপজেলার মামুদনগর ইউনিয়নের ভাতশালা গ্রামের বাসিন্দা আব্দুল মজিদের পুত্র। তিনি মামুদনগর বাজারের একজন ডেকোরেটর ব্যবসায়ী।

এই বিষয়ে মামুদনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জজ কামাল মুঠোফোনে জানায়, আমি দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছি। একজন ডেকোরেটর ব্যবসায়ী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। পরবর্তীতে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

নাগরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদ হাসান সরকার বলেন, দুর্ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। ট্রাক চালক পালিয়ে যাওয়ায় ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

নাগরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট টাইম : ০৬:৫০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪