ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

নাগরপুর উপজেলা আ’লীগের নেতৃত্বে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী আজ ৮ই আগস্ট ২০২৩ রোজ মঙ্গলবার। তার এই শুভ জন্মবার্ষিকীতে নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উইলিয়াম এবং বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলীর দিক নির্দেশনায় নাগরপুর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ অঝোর বৃষ্টি উপেক্ষা করে উপজেলা আ’লীগ কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে। এরপর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে বৃষ্টি বিঘ্নিত দিনে নাগরপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে নাগরপুর উপজেলা আওয়ামীলীগ। উপজেলা প্রশাসনের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ই আগস্টে নিহত পরিবারের সকল সদস্য সহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাবেক ভি পি জহুরুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক দেলদার আহমেদ সুবন, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ লতিফ মিয়া, নাগরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, যুবলীগ নেতা আল মামুন রাজু সহ বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

নাগরপুর উপজেলা আ’লীগের নেতৃত্বে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন

আপডেট টাইম : ০৯:৪৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩