ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

নাগরপুর বিশাল ঈদ-উল ফিতরের জামাত  অনুষ্ঠিত

নাগরপুর প্রতিনিধঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত নাগরপুরে ঐতিহাসিক পানান বাজার সংলগ্ন ঈদগাহ  ময়দানে অনুষ্ঠিত হয়েছে বিশাল ঈদ জামাত। এই জামাতে একসঙ্গে হাজাররো মুসল্লি নামাজ আদায় করেছেন বলে দাবি আয়োজকদের। প্রখর রোদ আর তীব্র দাবদাহেও নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বৃহৎ এই জামাতে নামাজ আদায় করতে পেরে খুশি  বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিরা। বৃহস্পতিবার (১১ মার্চ) ঈদগাহ মিনার ও  ময়দানে এবার ঈদের নামাজ আদায় করতে এসেছিলেন বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা। এই ঈদগাহে বৃহৎ পরিসরে ঈদের জামাত শুরু হয় কবে থেকে তা কেউই বলতে পারে না  । কিন্তু মাঝখানে করোনা পরিস্থিতির জন্য দুই বছর এই ঈদগাহে অনুষ্ঠিত হয়নি ঈদের জামাত। আবহাওয়া অনুকূলে থাকায় এবং সকাল ১১টায় ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ায় এ যাবৎকালের সর্বোচ্চসংখ্যক মুসল্লি নিয়ে অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের জামাত। তীব্র গরম উপেক্ষা করে সকাল ৯টা থেকেই মুসল্লিরা সমবেত হতে শুরু করেন এই ঈদগাহে। ঠিক ১১টায় শুরু হয় নামাজ। এখানে ইমামতি করেন মেহেদীপুর দরবার শরীফের পীরসাহেব আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ আবদুল কাদের খান । নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহসহ সকলের জন্য শান্তি কামনা করে করা হয় মোনাজাত। বৃহৎ এই জামাতে অংশ নেন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, রমজানে আমরা যে তাকওয়া অর্জন করেছি, তা হৃদয়ে ধারণ করতে হবে। বাড়ীগ্রাম স্কুল এন্ড কলেজ এর শিক্ষক মকবুল হোসেন  বলেন, একসঙ্গে হাজারো  ধর্মপ্রাণ মুসল্লি শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করেছে এই জামাতে। সফলভাবে ঈদের জামাত সম্পন্ন হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই জামাতে নামাজ আদায় করতে আসেন দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিরা। তারা বলেন, এত বড় মাঠ ও এত মুসল্লিকে সঙ্গে নিয়ে এটাই তাদের প্রথম নামাজ। এই অনুভূতি কাউকে বোঝানোর নয়। তারা এখানে নামাজ আদায় করতে পেরে এবং ব্যবস্থাপনা দেখে খুব খুশি। এখানে নামাজ আদায় করে একই রকম অনুভূতি প্রকাশ করেন গোপালপুর  থেকে আসা জুয়েল রানা। তিনি বলেন, এই উপজেলার বড় জামাতের কথা শুনে ঈদের নামাজ আদায় করতে এসেছি। এটি আসলেই বৃহৎ জামাত। এই বড় জামাতে নামাজ আদায় করেছি বড় সওয়াবের আশায়।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

নাগরপুর বিশাল ঈদ-উল ফিতরের জামাত  অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:৫০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪