ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী ​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বাংলাদেশের সবার জন্য -জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কঠোর নজরদারি, গৌরনদীতে পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঘোড়াঘাটে পল্লী বিকাশ সহায়ক সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু” বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত সু-প্রিয় সহকর্মী, আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। ঈদ মোবারক।

নাটোরে নির্বাচনের পর নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

এ জেড সুজন, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরে নির্বাচন পরবর্তী সহিংসতা, নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা তাইফুল ইসলাম টিপু। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে লালপুর উপজেলার মোমিনপুর এলাকায় তার নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে তাইফুল ইসলাম টিপু অভিযোগ করেন, লালপুর-বাগাতিপাড়ায় নির্বাচনের আগে তিনি যে অস্থিরতার আশঙ্কা করেছিলেন, বর্তমানে তারই প্রতিফলন দেখা যাচ্ছে। বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে, অসুস্থ ও নিরীহ ব্যক্তিদেরও আসামি করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনোত্তর সহিংসতায় অনেক মানুষ আহত হয়েছেন এবং ভয়ে অনেকে দোকানপাট খুলতে পারছেন না। বিভিন্ন স্থানে বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। পাশাপাশি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার ওয়ালিয়ায় সংঘর্ষের ঘটনা তুলে ধরে তিনি বলেন, গতকাল সংঘর্ষের পর দুই নেতা আত্মরক্ষার জন্য একটি দোকানে আশ্রয় নেন। পুলিশ সেখানে গিয়ে তাদের উদ্ধার করে এবং তল্লাশি চালিয়ে কোনো অস্ত্র পায়নি। তবে দুই ঘণ্টা পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একই দোকানে পুনরায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারের দাবি করা হয়। এই ঘটনাকে ‘পরিকল্পিত’ বলে উল্লেখ করেন তাইফুল ইসলাম টিপু।

এসব ঘটনায় স্থানীয় প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন টিপু। তিনি দেশের নাগরিক হিসেবে নেতাকর্মীদের নিরাপত্তা ও জীবনের নিশ্চয়তা চেয়ে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।

এসব অভিযোগের বিষয়ে নাটোর-১ আসনের বিজয়ী প্রার্থী ফারজানা শারমিন পুতুল ঢাকা পোস্টকে বলেন, সংবাদ সম্মেলনে উনি (স্বতন্ত্র প্রার্থী) যে অভিযোগ করেছেন, সেসব অভিযোগের যদি কোনো সত্যতা থাকে আমি অনুরোধ করব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সেগুলো বলতে। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে দোষীদের যেনো আইনের আওতায় আনা হয় আমি সেটা বলব।

আমি যতদুর শুনেছি গতকাল ওয়ালিয়ায় মারামরি হয়েছে, ওই জায়গা থেকে দুইজনকে আটক করা হয়েছে এবং এটা তারই নাকি সমর্থক। আমি গতকালকে ঢাকায় আসার আগেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলে এসেছি যেনো কোনো ভাবেই কোনো অপ্রীতিকর পরিবেশ তৈরি না হয়। অন্যায়কারী যেই হোক না কেন অন্যায়কারীর বিচার হবেই।

স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সংবাদ সম্মেলনে গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা,উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মঞ্জুরুল ইসলাম বিমলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী

নাটোরে নির্বাচনের পর নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৫:৪০:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬