ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

নিয়ামতপুরে সাপের কামড়ে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী ও এক বৃদ্ধের মৃত্যু 

মোহাম্মদ আককাস আলী  :নওগাঁর নিয়ামতপুরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সামিউল ইসলাম সাদিক(১০) ও সাইফুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধের সাপের কামড়ে মৃত্যু হয়েছে।
সোমবার দিবাগত রাতে ঘুমের মধ্যে তাদের বিষাক্ত (চিতি বড়া) সাপে কামড় দেয়।
সামিউল ইসলাম উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের আসাদুলের সন্তান ও চুনিয়াপাড়া একরামুল শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাইফুল ইসলাম রসুলপুর ইউনিয়নের গাহইল (পূর্বপাড়া) গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে।
সামিউল ইসলাম সাদিকের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সামিউল ইসলাম তার ভাইয়ের সাথে মান্দা উপজেলার ঠাকুরমান্দা এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে যায়। সোমবার রাতে ঘুমের মধ্যে তাকে সাপে কামড় দিলে পরিবারের সদস্যরা প্রথমে তাকে নিয়ামতপুর উপজেলার বটতলী নামক স্হানে ওঝার কাছে নিয়ে যায়। ওঝা প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেলে নেওয়ার কথা বলে। রাজশাহী নেওয়ার পথিমধ্যে তানোর উপজেলার তালন্দতে আবেক ওঝাকে দেখান। অবস্থা বেগতিক হলে রাজশাহী মেডিকেলে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৯ টার দিকে সামিউলের মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন একরামুল শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশাদ বানু।
বৃদ্ধ সাইফুল ইসলামের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে গভীর রাতে (চিতি বড়া) সাপ কামড় দেয়। তার চিল্লাচিল্লিতে সকলে মিলে সাপটিকে মেরে ফেলে। পরে একই এলাকার ওঝা রবিউলের কাছে নেওয়া হয় তাঁকে। ওঝা চিকিৎসা দেওয়ার পর কোন সমস্যা নেই বলে জানালে পরিবারের সদস্যরা তাকে বাড়ি নিয়ে আসে। পরে আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য আবুল কালাম আজাদ।
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক

নিয়ামতপুরে সাপের কামড়ে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী ও এক বৃদ্ধের মৃত্যু 

আপডেট টাইম : ০৮:৩২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩