ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু, বাজারে আসছে বড় সাইজের ইলিশ-পাঙাস।

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার:  ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ শিকারে নিষেধাজ্ঞা শেষ হয়েছে শুক্রবার রাতে। রাত ১২ টার পরপরই সাগর ও নদীতে মাছ শিকারে নেমে পড়েছেন উপকূলের জেলেরা।
 এদিকে, শনিবার (২৯ অক্টোবর) দুপুরের পর থেকেই বড় বড় সাইজের ইলিশ, পাঙাসসহ বিভিন্ন সামুদ্রিক তাজা মাছ বাজারে আসতে শুরু করে।
শনিবার সন্ধ্যায় পটুয়াখালী শহরের নিউ মার্কেট, নতুন বাজার, সবুজবাগ, পৌরসভা মোড় এলাকার বাজারে বড় সাইজের মাছের পসরা সাজিয়ে বসা দেখা গেছে বিক্রেতাদের। তবে বিভিন্ন তাজা মাছ উঠলেও দাম অনেক বেশি বলে জানান ক্রেতারা।
পটুয়াখালী শহরের নতুন বাজারের একহমাছ বিক্রেতা  বলেন, অবরোধের ২২ দিন মাছ বিক্রি বন্ধ ছিল। আজ থেকে মাছ বিক্রি শুরু করেছি। মাছের সাইজ অনেক ভালো। দুই কেজি, আড়াই কেজি সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে। তবে অনেক দিন জেলেরা মাছ ধরতে না পারায় দাম একটু চড়া।
নতুন বাজারের আরেক মাছ বিক্রেতা সেলিম গাজী বলেন, বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। তবে ইলিশের পেটে এখনো ডিম। শতকরা ৯৫ ভাগ ইলিশের পেটে ডিম আছে। অবরোধের সময় আরও বাড়ানো উচিত ছিল।
নিউ মার্কেট এলাকার মাছ বিক্রেতা রতন জানান, সকাল দিকে কিছু কিছু মাছের আমদানি শুরু হয়েছে। তবে দুপুরের পরপরই বাজারে মাছের আমদানি বাড়তে থাকে। এদিকে ২২ দিন নদী ও সাগরে মাছ ধরা বন্ধ থাকায় আজ বাজারে যে মাছ আসছে তা সবই তাজা।
এ বিষয়ে পটুয়াখালী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান গণমাধ‍্যমকে বলেন, গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদী ও সাগরে মাছ ধরা বন্ধ ছিল। এই সময় ইলিশসহ অন্য মাছ ডিম ছাড়ার সুযোগ পেয়েছে। এছাড়া নভেম্বর থেকে জুলাই পর্যন্ত ৯ মাস পাঙাস মাছের পোনা (৩০ সেন্টিমিটার) ধরায় নিষেধাজ্ঞা থাকে এবং নভেম্বর থেকে জুন পর্যন্ত আট মাস জাটকা (২৫ সেন্টিমিটার) ধরা বন্ধ থাকে। এসব কারণে ইলিশ এবং পাঙাসসহ অন্য মাছ যেমন ডিম ছাড়ার সুযোগ পায় পাশাপাশি মাছ বড় হওয়ারও সুযোগ পাচ্ছে।
Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু, বাজারে আসছে বড় সাইজের ইলিশ-পাঙাস।

আপডেট টাইম : ০৩:০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২