ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

নিয়ামতপুরে ডাক্তারের অবহেলায় স্কুলছাত্রীর মৃত্যুতে স্মারকলিপি প্রদান

মোহাম্মদ আককাস আলী  : নওগাঁর নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার লিংকনের অবহেলার কারণে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রী তৃষার মৃত্যুর অভিযোগে পরিবার ও এলাকাবাসী মিলে ১৫৪ জন স্বাক্ষরিত জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
বৃহস্পতিবার দুপুরে ইউএনও ইমতিয়াজ মোরশেদ জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন। এরপরে পর্যায়ক্রমে উপজেলা পরিষদ চেয়ারম্যান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে একই স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহববুল আলমের কাছে স্মারকলিপির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, অভিযুক্ত চিকিৎসকের অবহেলার বিষয়টি আমি জেনেছি। এজন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
ইউএনও ইমতিয়াজ মোরশেদ বলেন, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি আমি গ্রহণ করেছি। স্মারকলিপিটি জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানোর ব্যাবস্হা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, রোববার দিবাগত রাতে তৃষাকে বিষাক্ত সাপ (চিতি বড়া) কামড় দিলে রাতেই মরা সাপসহ তাকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার স্বজনরা। দায়িত্বরত চিকিৎসক ডাক্তার লিংকন অ্যান্টিভেনম রয়েছে এবং এর চিকিৎসাও রয়েছে বলে শিশুটিকে ভর্তি করান স্বাস্থ্যকেন্দ্রে। এরপর হাসপাতালের বেডে কেটে যায় প্রায় দুঘন্টা। যন্ত্রনায় হাসপাতালের বেডে কাতরাচ্ছিলেন শিশুটি। ধীরে ধীরে শিশুটি অবনতির দিকে যেতে থাকলে এক পর্যায়ে চিকিৎসক ডাঃ লিংকন জানান স্বাস্থ্য কেন্দ্রে অ্যান্টিভেনম নেই। পরে ওই শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক

নিয়ামতপুরে ডাক্তারের অবহেলায় স্কুলছাত্রীর মৃত্যুতে স্মারকলিপি প্রদান

আপডেট টাইম : ০৮:৫৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩