ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী ​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বাংলাদেশের সবার জন্য -জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কঠোর নজরদারি, গৌরনদীতে পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঘোড়াঘাটে পল্লী বিকাশ সহায়ক সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু” বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত সু-প্রিয় সহকর্মী, আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। ঈদ মোবারক।

নীলফামারীতে চোরাই মোটরসাইকেলসহ দুই জনআটক

  • রেজা মাহমুদ
  • আপডেট টাইম : ০৪:৩০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
  • ২০২ বার

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চোর সিন্ডিকেটের দুই জনকে আটক করেছে নীলফামারী পুলিশ। আটককৃতরা হলো সৈয়দপুর উপজেলার জসিম বিল্ডিং এর মালিক কামারপুকুর ইউনিয়নের মৃত: জোবাইদুর হকের ছেলে জসিয়ার রহমান জসি এবং একই উপজেলার নয়াটোলা এলাকার মৃত আঃ হাইয়ের ছেলে মাসুদ রানা।

গতকাল মঙ্গলবার নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই দিনই আটক দুই জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ জুন জলঢাকা থানাধীন কিসামত বটতলা কুটিপাড়া গ্রামের তাহমিদার রহমানের বাড়ির সামনে আজগার আলীর ছেলে মিলন হোসেন ব্যবহৃত (১৫০ সিসি টিভিএস এ্যাপাচি) মোটরসাইকেলটি চুরি যায়। তার বাড়ি পৌরসভার পূর্ব কুখাপাড়া এলাকায়।

মোটর সাইকেল মালিক গত ২১ জুন জলঢাকা থানায় একটি সাধারন ডায়েরী করেন। গত ১৩ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে এসআই শ্রী পরিতোষ চন্দ্র বর্মন সঙ্গীয় ফোর্সসহ নীলফামারী সদরের পল্লী বিদ্যুৎ অফিসের এর সামনে উক্ত মোটর সাইকেলটিসহ ওই দুইজনকে আটক করে। এ ব্যাপারে অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান বলেন, আটক দুই জন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তারা দুইজনই আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। বহু দিন থেকে তারা চুরির কারবার করে আসছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী

নীলফামারীতে চোরাই মোটরসাইকেলসহ দুই জনআটক

আপডেট টাইম : ০৪:৩০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০