ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী ​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বাংলাদেশের সবার জন্য -জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কঠোর নজরদারি, গৌরনদীতে পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঘোড়াঘাটে পল্লী বিকাশ সহায়ক সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু” বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত সু-প্রিয় সহকর্মী, আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। ঈদ মোবারক।

পঞ্চগড় ২ আসনে জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে আচরন বিধি ভঙ্গের অভিযোগ 

এম আই আকাশ, বোদা,পঞ্চগড় :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পঞ্চগড় ২ (বোদা-দেবীগঞ্জ) আসনে জামায়াতে ইসলাম সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে আচরন বিধি ভঙ্গের গুরুতর অভিযোগ করেছে বিএনপি।
বুধবার (২৮ জানুয়ারি) পঞ্চগড় দুই আসনে ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদের পক্ষে নির্বাচনী মনিটরিং প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এড. মিনহাজুল প্রধান জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত আকারে জামায়াতের প্রার্থী সফিউল্লাহ সুফির বিরুদ্ধে নির্বাচনী আচরনবিধি ভঙ্গের এ অভিযোগ দায়ের করেন।
জানা যায়, গত মঙ্গলবার পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নে দক্ষিণ শালশীরি বায়তুল নুর জামে মসজিদের বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত থেকে জামায়াতের প্রার্থী সফিউল্লাহ সুফি ভিত্তি প্রস্তর স্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরন বিধিমালা ২০০৮ অনুযায়ী সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ কারী এড.মিনহাজুল প্রধান বলেন, আচরন বিধিমালা অনুযায়ী একজন প্রার্থী বা তার পক্ষে কেউ নির্বাচন পূর্ব সময়ে সংশ্লিষ্ট এলাকায় কোন প্রতিষ্ঠান বা ধর্মীয় উপাসনালয়ে প্রকাশ্যে বা গোপনে কোনরুপ চাদা, প্রকল্পের ঘোষণা কিংবা ভিত্তি প্রস্তর স্থাপন করতে পারবেননা। কিন্তু জামায়াতের প্রার্থী এই বিধিমালা ভঙ্গ করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী

পঞ্চগড় ২ আসনে জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে আচরন বিধি ভঙ্গের অভিযোগ 

আপডেট টাইম : ০৯:৪৩:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬