ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

পুলিশ সেজে রাতের আঁধারে ডাকাতি, কুষ্টিয়ায় আতঙ্কে ফিলিপনগরের বাসিন্দারা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর মাঠপাড়া গ্রামে অস্ত্রধারী একদল দুর্বৃত্ত গভীর রাতে পরপর দুটি বাড়িতে ঢুকে সংঘবদ্ধ ডাকাতি চালিয়েছে। পুলিশ পরিচয়ে তারা দরজার কড়া নাড়ে, এরপর অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের মালামাল লুটে নেয়। এ ঘটনায় পুরো এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবারগুলোর ভাষ্যমতে, ৫-৭ জনের একটি সশস্ত্র ডাকাতদল প্রথমে হামলা চালায় কৃষক মোহাম্মদ মালিথার (৫৫) বাড়িতে। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২ ভরি স্বর্ণালংকার, ১০ ভরি রুপার গহনা ও ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

পরে একই কৌশলে তারা পাশের বাড়ি, মাছ ব্যবসায়ী জিয়ারুল ইসলাম (৩২)-এর বাড়িতেও হানা দেয়। সেখান থেকেও স্বর্ণালংকার, নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। উভয় ক্ষেত্রেই ডাকাতরা পরিবারের সদস্যদের হুমকি দেয়, যেন কেউ পুলিশের কাছে না যায় বা ঘটনা প্রকাশ না করে, নইলে প্রাণনাশ করা হবে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, “বিষয়টি আমি প্রথমবার শুনলাম। এখনই খোঁজ নিচ্ছি। দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ডাকাতির এ ঘটনাগুলো প্রকাশ পাওয়ার পর ফিলিপনগর মাঠপাড়াসহ আশপাশের গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসিন্দারা রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয়দের দাবি, দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

পুলিশ সেজে রাতের আঁধারে ডাকাতি, কুষ্টিয়ায় আতঙ্কে ফিলিপনগরের বাসিন্দারা

আপডেট টাইম : ০৭:৫৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫