ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী ​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বাংলাদেশের সবার জন্য -জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কঠোর নজরদারি, গৌরনদীতে পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঘোড়াঘাটে পল্লী বিকাশ সহায়ক সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু” বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত সু-প্রিয় সহকর্মী, আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। ঈদ মোবারক।

পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে সালথায় বাজার মনিটরিং

বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার জয়কালী বাজার ও সালথা বাজার মনিটরিং করা হয়।

বিধান মন্ডল সালথা ফরিদপুর প্রতিনিধি: পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে সারা দেশের ন্যায় ফরিদপুরের সালথায় উপজেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে এই বাজার মনিটরিং করা হয়েছে। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার জয়কালী বাজার ও সালথা বাজার মনিটরিং করা হয়।

জানা যায়, বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কৃত্রিম সংকট সৃষ্টির কারণ দেখিয়ে অধিক মুনাফা করার অভিপ্রায়ে পেঁয়াজের অস্বাভাবিক মূল্য রাখা হচ্ছে।

এছাড়া ব্যবসায়ীরা স্থানীয় বাজার থেকে বিনা রশিদে পেঁয়াজ ক্রয় করে ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে অধিক চড়া মূল্যের কথা বলে ক্রেতা সাধারণকে ঠকিয়ে লাভবান হচ্ছে। বাজার পরিদর্শনকালে সালথা বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করে এবং বিনা রশিদে ব্যবসায়ীদের কাছে পেঁয়াজ বিক্রি করায় একজন আড়তদারকে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” মতে ৫০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।

সকল আড়তদারকে চালান রশিদের মাধ্যমে কেনাবেচা করা এবং দোকানে মূল্য তালিকা টাঙ্গানোর জন্য সতর্ক করা হয়েছে। পাশাপাশি ক্রেতা সাধারণকে প্রয়োজনের অতিরিক্ত পেঁয়াজ না কেনার জন্য অনুরোধ করা হয়েছে।

এ সময় সালথা উপজেলা কৃষি অফিসার জনাব জীবাংশু দাস; ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব
মোঃ সোহেল শেখ; সালথা বাজার বণিক সমিতির সভাপতি জনাব ফারুকুজ্জামান ফকির মিয়া ও সাধারণ সম্পাদক জনাব বাচ্চু মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের এই বাজার মনিটরিং সকল হাট-বাজারে অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী

পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে সালথায় বাজার মনিটরিং

আপডেট টাইম : ০৯:২৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০