ঢাকা ১২:১৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

পৌর আওয়ামী লীগের বিশাল শোক রালি” বোয়ালমারীতে জাতীয় শোক দিবস পালিত

পৌর আওয়ামী লীগের বিশাল শোক রালি”
বোয়ালমারীতে জাতীয় শোক দিবস পালিত
বোয়ালমারী (ফরিদপুর)  প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। তবে দিবসটিতে বোয়ালমারী পৌর আওয়ামী লীগের আয়োজনে রালিটি ছিলো চোখে পড়ার মত।
আজ মঙ্গলবার (১৫ আগস্ট) দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে বোয়ালমারী উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ। সকাল ৯টায় পৌরসদরের গোহাটা সংলগ্ন পৌর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু‘র মুর‍্যালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও পৌর আওয়ামীলীগসহ অঙ্গসংগঠন, বোয়ালমারী থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন শিক্ষা এবং সামাজিক প্রতিষ্ঠান।
দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১০টায় বোয়ালমারী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মো. সেলিম রেজা লিপন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলের নেতৃত্বে বিশাল এক শোক রালি বের হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। রালিতে প্রায় পাঁচ সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে। কালি শেষে পৌরসভা কার্যালয়ে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।
বিভিন্ন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক সেলিম রেজা লিপন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) দিলারা আকতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এম নাহিদ আল রাকিব, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, যুবলীগের যুগ্ম আহ্বায়ক হান্নান মোল্যা, চৌধুরী রায়হান রকি, স্বেচ্ছাসেবলীগের সভাপতি কামরুল শিকদার, সাধারণ সম্পাদক বাকের ইদ্রিস, ছাত্রলীগের সভাপতি সৈয়দ মৌতুজা আলী তমাল ও সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী প্রমুখ। এছাড়া বাদ জোহর উপজেলার সকল মসজিদে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত এবং মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

পৌর আওয়ামী লীগের বিশাল শোক রালি” বোয়ালমারীতে জাতীয় শোক দিবস পালিত

আপডেট টাইম : ০৫:৪৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩