ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী ​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বাংলাদেশের সবার জন্য -জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কঠোর নজরদারি, গৌরনদীতে পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঘোড়াঘাটে পল্লী বিকাশ সহায়ক সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু” বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত সু-প্রিয় সহকর্মী, আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। ঈদ মোবারক।

ফ‌রিদপু‌রে মামলার হা‌জিরা দি‌তে যাওয়ার সময় সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ২

ফ‌রিদপুর প্র‌তি‌নি‌ধিঃ ফরিদপুরে মামলার হাজিরা দি‌তে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছে। মঙ্গলবার ১৫ই সে‌প্টেম্বর সকাল ৮টার দিকে ফরিদপুর সদরের বদরপুর এলাকায় ফরিদপুর-সালথা সড়কে এই দূর্ঘটনা ঘটে।

নিহত নুর আলম মোল্যা (৩৫) ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিসপু‌টি গ্রামের রতন মোল্যার ছেলে। পেশায় কৃষক নুর আল‌মের দুই ছেলে ও এক মেয়ে র‌য়ে‌ছে। দূর্ঘটনায় আহত অপর দুই ব্যক্তি মাঝারদিয়া ইউনিয়নের খলিসপু‌টি গ্রামের শাহ আলম মোল্যা (৩৯) ও মোঃ শরিফুল (৩৭)। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সু‌ত্রে জানা যায়, ঐদিন সকা‌লে সোনাপুর বাজার থে‌কে মা‌হিন্দ্র যোগে ফ‌রিদপু‌র কো‌র্টে হা‌জিরা দি‌তে যা‌চ্ছিল নুরআলমসহ বেশ ক‌য়েজন, ফরিদপুর সদর থানার বদরপ‌ুর বাজা‌রের আ‌গে গোলজা‌রের দোকা‌নের সাম‌নে পৌছলে তা‌দের মা‌হিন্দ্র‌টি দূর্ঘটনার শিকার হয়। সেখা‌নে একটি কাভার্টভ্যান দা‌ড়ি‌য়ে মাল আন‌লোড কর‌ছিল এবং অপর‌দিক থে‌কে এক‌টি ট্রাক আসায় রাস্তা আট‌কে যায়।

সেখানে দ্রুত গ‌তির মা‌হি‌ন্দ্রটি দূর্ঘটনার কব‌লে প‌রে রাস্তা ও পা‌শের দোকা‌নের সাম‌নে দুম‌ড়ে মুচ‌ড়ে যায় এবং গুরুতর আহত হয় নুর আলম, শাহআলম ও শ‌রিফুল। নুর আলম‌সহ অপর দুজন‌কে দ্রুত ফ‌রিদপুর মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়া হ‌লে কর্তব্যরত চি‌কিৎসক নুর আলম‌কে মৃত ঘোষনা ক‌রে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ওসি মোরশেদ আলম বলেন, থ্রি-হুইলার মাহিন্দ্রতে করে সালথা থেকে একটি মামলায় হাজিরা দিতে ফরিদপুরে যাচ্ছিলেন নূর আলমসহ একই গ্রামের কয়েকজন। সালথা-ফরিদপুর সড়কে বদরপুর এলাকায় ওই মাহেন্দ্রকে সামনের দিক থেকে একটি ট্রাক আঘাত করলে মাহেন্দ্রটি সড়কের উপর দুমড়ে মুচড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন ঘটনাস্থলেই নিহত হন। আহত দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী

ফ‌রিদপু‌রে মামলার হা‌জিরা দি‌তে যাওয়ার সময় সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ২

আপডেট টাইম : ১১:২৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০